

তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে ৩ মাসব্যাপী ফ্রি ট্রেনিং প্রোগ্রাম চালু করতে যাচ্ছে সংযোগ ফাউন্ডেশন। ‘SCILLS Songjog Project’-এর আওতায় এ প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) নির্ধারিত কারিকুলাম অনুযায়ী পরিচালিত এই প্রশিক্ষণে অন্তর্ভুক্ত থাকছে ‘ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং (লেভেল-৩)’ এবং ‘গ্রাফিক্স ডিজাইন ফর ফ্রিল্যান্সিং (লেভেল-৩)’ কোর্স।
আয়োজকরা জানান, অংশগ্রহণকারীরা এই প্রশিক্ষণের মাধ্যমে বাস্তবমুখী ফ্রিল্যান্সিং দক্ষতা অর্জনের সুযোগ পাবেন। পাশাপাশি অনলাইন মার্কেটপ্লেসে কাজের প্রস্তুতি, ক্যারিয়ার গঠনে দিকনির্দেশনা ও মেন্টরশিপ এবং দক্ষতাকে আয়ে রূপান্তরের সক্ষমতা তৈরি হবে।
সংযোগ ফাউন্ডেশন মনে করে, এই উদ্যোগ শুধু একটি প্রশিক্ষণ নয়; বরং তরুণদের জন্য সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচনের একটি কার্যকর পদক্ষেপ। সঠিক সুযোগ পেলে প্রতিটি তরুণই নিজের ভবিষ্যৎ গড়ে তুলতে সক্ষম—এ বিশ্বাস থেকেই এ আয়োজন।
প্রশিক্ষণটি ঢাকার মিরপুর আইটি ইন্সটিটিউটে অনুষ্ঠিত হবে। সীমিত আসনের এ প্রোগ্রামে আগ্রহীদের দ্রুত নিবন্ধনের আহ্বান জানিয়েছেন আয়োজকরা।
রেজিস্ট্রেশনের জন্য ভিজিট করতে হবে: https://songjogfoundation.org/scills-registration/