

নিখোঁজ শিশুদের দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিতে ‘মুন অ্যালার্ট’ চালু করা হয়েছে। এ উদ্যোগের আওতায় নিখোঁজ শিশুর বিষয়ে দ্রুত তথ্য জানানো ও প্রয়োজনীয় সহায়তা পাওয়ার জন্য ১৩২১৯ হটলাইন নম্বর চালু করা হয়েছে। কোনো শিশু নিখোঁজ হলে দ্রুত এই নম্বরে যোগাযোগ করে শিশুটির প্রয়োজনীয় তথ্য জানানো যাবে।
নিখোঁজের পর প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ হওয়ায় দ্রুত তথ্য আদান-প্রদান ও সতর্কতা তৈরির মাধ্যমে উদ্ধার কার্যক্রমে সহায়তা করাই এ উদ্যোগের লক্ষ্য। তাই কোনো শিশু নিখোঁজ হলে সময় নষ্ট না করে এই হটলাইন নম্বরে যোগাযোগ করার জন্য অভিভাবক ও সংশ্লিষ্টদের আহ্বান জানানো হয়েছে।