

বিশ্বের অন্যতম শীর্ষ স্ট্রিমিং সেবাদাতা প্রতিষ্ঠান নেটফ্লিক্স আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২০২৬ সালের ইন্টার্নশিপ কর্মসূচির ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্র, ভারত, পোল্যান্ড ও জাপানের কার্যালয়ে কাজ করার এই সুযোগে বাংলাদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। ইঞ্জিনিয়ারিং ও ডেটা বিভাগে বেশিরভাগ আসন থাকলেও ব্যবসা, বিনোদন, কনটেন্ট, কৌশল, বিপণন ও প্রোগ্রাম ব্যবস্থাপনাসহ একাধিক বিভাগেও সুযোগ রয়েছে।
সাধারণত গ্রীষ্মকালে আয়োজিত এই বেতনভুক্ত ইন্টার্নশিপের মেয়াদ ১২ সপ্তাহ। নির্বাচিতদের সংশ্লিষ্ট দেশের কার্যালয়ে গিয়ে পুরো মেয়াদ কাজ করতে হবে। ইন্টার্নরা বিভিন্ন টিমের সঙ্গে বাস্তব প্রকল্পে যুক্ত হয়ে দক্ষতা বাড়ানোর পাশাপাশি অভিজ্ঞ কর্মীদের কাছ থেকে মেন্টরশিপ পাবেন, আর প্রযুক্তি-বিনোদন খাত সম্পর্কে জানতে নানা শিক্ষামূলক ও সামাজিক আয়োজনেও অংশ নিতে পারবেন।
বর্তমানে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরাই আবেদনের যোগ্য, তবে পদভেদে স্নাতক, স্নাতকোত্তর বা ডক্টরাল পর্যায়ের ভিন্ন ভিন্ন শর্ত থাকায় আবেদনের আগে নির্দিষ্ট পদের যোগ্যতা যাচাই করে নেওয়া জরুরী।
আগ্রহী শিক্ষার্থীদের নেটফ্লিক্সের অফিসিয়াল ইন্টার্নশিপ পেজ থেকে সরাসরি আবেদন করতে হবে। আবেদনের লিংক: https://jobs.netflix.com/careers/internships